Categories
LGBT NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ ধর্মীয় ভাবনা বাংলাদেশ সমকামীদের অধিকার

সমকামী বিদ্বেষীদের কিছু মন্তব্য ও উত্তর

Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ ধর্মীয় ভাবনা সমকামীদের অধিকার

প্রাণী জগতে সমকামীতা বনাম সমকামী বিদ্বেষীদের অজ্ঞতা

আরো অনেক প্রাণী রয়েছে যাদের মাঝে সমপ্রেমের প্রবণতা প্রাকৃতিক অর্থে বিদ্যমান। আশা করি সংশ্লিষ্ট আরো অনেক তথ্য পরের পোস্ট এ তুলে দিতে পারবো।
তাসনুভা ফেরদৌসী
Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ সমকামীদের অধিকার

” আমরা কি রূপে প্রকৃতির বিরুদ্ধে আছি ব্যাখ্যা দেবেন প্লিজ?”

সৃষ্টির শুরু থেকে সমকামীরা ছিলেন, আছেন এবং থাকবেন। বিষমকামী মানুষ দ্বারা সন্তান উৎপাদন সম্ভব কথা সত্যি, তাই বলে সন্তান উৎপাদন ই যে যৌন মিলন এর একমাত্র কারণ এ কথা কে বলেছে? উষ্ণতা থেকে ও হয় যৌন মিলন। ভালোবাসা প্রকাশের একমাত্র উপায় কি শুধু যৌনতা? কখনোই না। তাছাড়া ব্যক্তি বিশেষে যৌন মিলন এর আচরণ, রুচি এবং কে কিভাবে সন্তুষ্টি লাভ করেন তাতেও অনেক পার্থক্য রয়েছে, এর কারণ, মানুষ মাত্রই বিচিত্র প্রাণী । আপনি, আপনার আসে পাশে, বিবাহ বর্হিভূত সম্পর্কের হার দেখে তা আরো স্পষ্ট বুঝে নিতে পারেন। আমি নিশ্চিত, বিষমকামী দের বেলায় এই সত্য মেনে নিতে আপনার কোনো দ্বিধা নেই, তবে সমপ্রেমী দের বেলায় কেন না?

আপনার দ্বিতীয় প্রশ্ন ‘আপনারা কেন সমকামী?’

পুরুষ fetuses তাদের Y chromosome এ নির্দিষ্ট কিছু প্রোটিন বহন করে, তাকে H-Y antigen বলা হয়। কিছু antigen পুরুষের বিষমকামী অভিযোজনের বিকাশকে উৎসাহিত করে, কারণ H-Y antigen মায়ের দেহে উপস্থিত থাকে না এবং তারা মাতৃভিত্তিক antibody উৎপাদনে ট্রিগার করে। এই অ্যান্টিবডি H-Y antigen এর সাথে যুক্ত হয়ে antibody ‘র স্বাভাবিক ক্রিয়া তে বাধা সৃষ্টি করে।

যদি H-Y antigen কার্যকর না হয়, তাহলে ভ্রূণের মস্তিষ্কের “বিষমকামী” সংকেত কখনও ফুটে উঠবে না।

”Male fetuses carry male-specific proteins on their Y chromosome, called H-Y antigens. Some of these antigens promote the development of heterosexual orientation in males … Because these H-Y antigens are not present in the mother’s body, they trigger the production of maternal antibodies. These antibodies bind to the H-Y antigens and prevent them from functioning.

With the H-Y antigens not functioning, it could be that the “be straight” signal in the fetus’s brain never flicks on”

Source

এমন আরো বৈজ্ঞানিক বেখ্যা রয়েছে। ঠিক যেভাবে আমাকে প্রশ্ন করেছেন, simply google search করে homosexuality বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন।

” আচ্ছা একজোড়া সমকামী কি কখনো একটা বাচ্ছা উৎপাদন করতে পারবে? ”

যে সন্তান আজকে জম্ন নিয়েছে, সে ই তো ভবিষ্যৎ প্রজন্ম। আমি এমন বহু বিষমকামী দম্পতি দেখেছি যারা সন্তান জন্মদানে সম্পর্ণরূপে সক্ষম , কিন্তু তারা নতুন একটি জীবন পৃথিবীতে আনার চেয়ে যে সন্তানেরা ইতিমধ্যে জন্ম নিয়েছে এবং দুর্ভাগ্যের শিকার তাদের দত্তক নিচ্ছেন, তাদের কে পৃথিবীতে চলার মতো যোগ্য করে তুলতে সাহায্য করছেন। তারা এই কাজটা কেন করছেন বলে আপনার মনে হয়? খুব সহজ ভাবে কারুনগুলো খুজুন, কি কি হতে পারে সেসব কারণ – একটি জীবন সুন্দর ভাবে যাপন হোক তা নিশ্চিত করা? নিজের সক্ষমতা অনুযায়ী সেই সন্তানের মৌলিক চাহিদা পূরণ করা? সমাজে ভারসম্য আনা? জনসংখ্যায় ভারসম্য আনা? এতে করে আসলে লাভ কার হচ্ছে? কারো কি ক্ষতি হচ্ছে? আপনার ঊত্তর হবে – না, কোনো ক্ষতি হচ্ছে না, বরং এটি উদারতা। এই উদারতা সমপ্রেমীদের বেলায় মেনে নিতে আপনাদের আপত্তি কোথায়?

” যদি না পারে তো ভবিষ্যত প্রজন্মে আপনাদের অনুসারীরা লেসবিয়ান, হে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার হলে সঙ্গী কোথায় পাবেন। সেক্সডল ব্যাবহার করবেন? ”

lesbean , gay এবং bisexual দের সঙ্গীর অভাব না কোনোদিন আগে ছিল, আছে, না ভবিষ্যতে কোনোদিন থাকবে। যতদিন মানবকুল এর অস্তিত্ত্ব রয়েছে ততদিন তাদের সঙ্গীর অভাব হবে না।

১৯০৮ সালের ও আগে ডাচ নাবিকেরা সেক্স ডল আবিষ্কার করেছিলেন তাদের সামুদ্রিক জীবনের একাকিত্ব এবং জৈবিক প্রয়োজন পূরণ করবার জন্যে, তারা কি বিষমকামী ছিলেন না সমকামী? আপনাদের কেন ধারণা যে সমপ্রেমীরা ই একাকিত্বে ভুগবে বিষমকামী রা না?

বিষমকামী হয়েও কি খুব সহজে জীবনসঙ্গী পেতে সক্ষম আপনারা? হা সঙ্গী পাওয়া আপনার জন্য কিছুটা সহজ যেহেতু এই যৌনতা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সমপ্রেমীরা স্বীকৃতি পেলে তারা খুব সহজেই বিয়ের সঙ্গী পাবেন, আর মন মতো যারা পাবে না তাদের কেউ কেউ একাকিত্বের কিছু মুহূর্ত না হয় কাটাবেন। ঠিক যেমন টা কিছু বিষমকামীরা কাটান!

ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী যদি আপনার মতের অমিল থাকে, ১৫০০ বছর আগের এমন অনেক কিছুই আছে যা আজকে দিনে বাস্তবায়ন সম্ভন না, যেমন ৬ বছরের শিশু কে বিয়ে করে ৯ বছরে তার সঙ্গে যৌন মিলন করা। কারণ plain and simple , it is a crime TODAY . চাইলে আরো অনেক কিছু বলা যেতে পারে যা আমি এই মুহূর্তে নাই বললাম, ঠিক তেমনি আজকের বৈজ্ঞানিক অবদান এবং প্রসারতার ফলে যে জিনিসগুলো সামনে চলে এসেছে তা যতই আপনারা মোমিন হন , যতই বলেন ইসলাম বৈজ্ঞানিক ধর্ম , কৈ এই scientific exlanation গুলো তো ইসলাম এ নাই। বাল্যবিবাহ আইন করার অর্থ যেহেতু আপনারা ইসলাম এর সংস্কার হিসেবে দেখছেন না, সমকামীদের সমঅধিকার আইন প্রতিষ্ঠায় আপনাদের আপত্তি কেন?

সব শেষ প্রশ্ন
আমরা কি রূপে প্রকৃতির বিরুদ্ধে আছি ব্যাখ্যা দেবেন প্লিজ।

উত্তর
আপনারা প্রাকৃতিকভাবে সৃষ্ট মানুষ কে তার প্রাকৃতিক অনুভূতি, আর ভালোবাসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছেন। আশা করি উপরের আলোচনায় আপনি ব্যাখ্যা পেয়েছেন।

তাসনুভা ফেরদৌসী

Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ সমকামীদের অধিকার

সমকামিতা নাকি সমকামী বিদ্বেষীতা রোগ?

Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি সংবাদ ধর্মীয় ভাবনা সমকামীদের অধিকার

কত কাল ধরে চলবে এসব নির্যাতন?

Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ বই বাংলাদেশ রাজনীতি সমকামীদের অধিকার

অপরাধ, স্বাধীনতা এবং সমকামিতা

আমাদের সমাজে সমকামীদের অস্তিত্ব নতুন কিছু নয়। হ্যা, এটা ঠিক যে বিশাল একটা সময় ধরে সমকামীদের আত্মগোপন করে রাখতে হয়েছে নিজেদের যৌন প্রবৃত্তিকে। কেউ কোনভাবে প্রকাশিত হয়ে গেলে পেতে হয়েছে নির্মম শাস্তি।

আমাদের পরিচিত অনেক বিখ্যাত ব্যক্তিকেই শাস্তি পেতে হয়েছে নিজের যৌন প্রবৃত্তির কারণে। দীর্ঘ সময় ধরে সমকামীদের শুনতে হয়েছে নানা বাজে তকমা। এখন আস্তে আস্তে প্রতিবন্ধকতাগুলো দূর হচ্ছে। ফলে সমস্ত যৌন সংখ্যালঘু মানুষরা তাদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। এই জানান দিতে গিয়ে সেকেলে চিন্তাধার কিছু বিরুদ্ধবাদীদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আজকাল সমকামিতা নিয়ে যারা সামন্যতম পড়াশুনা করেছেন তাদের মুখে সমকামীরা বিকৃত মস্তিস্কের, আধুনিকতার তৈরী, প্রকৃতি বিরুদ্ধ, প্রাণী জগতে সমকামিতা নেই, এ’রকম মন্তব্যগুলো আর তেমন শোনা যায় না। কারণ সমকামীরা যে সুস্থ্য এবং স্বাভাবিক এ নিয়ে অনেক গবেষণার প্রতিবেদন বের হয়েছে – সমকামিতা যে আধুনিক যুগের তৈরি নয় বরং মানব জাতির উদ্ভবের ঊষালগ্ন থেকেই ছিল তা নিয়ে ইতিহাস সমৃদ্ধ হয়েছে, প্রকৃতি সমকামীদের কিভাবে টিকিয়ে রাখছে তা আজ স্পষ্ট।

প্রাণী জগতে যে সমকামিতা ছড়িয়ে আছে তা নিয়ে অনেক প্রামাণ্যচিত্র তৈরী হয়ে আছে। সমকামবিদ্বেষীদের কাছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় হচ্ছে সমকামী যৌনতায় বাচ্চা উৎপাদন হয় না। বিজ্ঞান তাদের এই মাথা ব্যাথার জবাব দিতেও প্রস্তত। কিন্তু যারা যৌনতার উদ্দেশ্যকে শুধু মাত্র বাচ্চা উৎপাদন হিসেবে চিহ্নিত করেন তারা নিজেরাই কেন সেই উদ্দেশ্যকে লঙ্ঘন করে জন্ম নিয়ন্ত্রণ ঔষধ এবং কন্ডম ব্যবহার করতে ব্যস্ত তা আমার বোধগম্য নয়। বরং তাদের উচিৎ ছিল বছর বছর বাচ্চা জন্ম দিয়ে উদ্দেশ্যকে সফল করা। এদের যুক্তি মানতে হলে বিষমকামী দম্পতিদের মধ্যে যারা বন্ধ্যা, তাদেরকে ফাঁসি দিতে হবে, বাচ্চা জন্মদানের বয়স শেষ হলে আর যৌনতা করা যাবে না । কিন্তু শুধু মাত্র সমকামীদের ক্ষেত্রেই তাদের দ্বিচারিতা তাদের নৈতিক আদর্শকেই প্রশ্নবিদ্ধ করে।

সমকামবিদ্বেষীদের এত সব বাহানার জবাব দেয়ার পরও কেন সমকামীদের অপরাধী হিসেবে চিহ্নত করা হবে? কেন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে?

অপরাধ এবং স্বাধীনতার ধারণা নিয়ে এদেশের মানুষের মধ্যে রয়েছে ভয়াবহ ধরণের অজ্ঞতা। আর এই অজ্ঞতার কারণে আজও এদের মুখে শুনতে হয় “সমকামীদের স্বাধীনতা দিলে চোর-ডাকাতকেও স্বাধীনতা দিতে হবে” জাতীয় আজগুবি কথাবার্তা। দেশ অনুযায়ী অপরাধের ধারণা ভিন্ন হলেও একটি মৌলিক বিষয়ে সকলে একমত যে অপরাধ হিসেবে সেই কাজটাকে চিহ্নিত করা হবে যে কাজটা কর্তা এবং অন্যান্য ব্যক্তিদের জন্য ক্ষতিকর। এই ধারণা মতে চোর-ডাকাত অন্যের ক্ষতি করছে এজন্য এটি অপরাধ। কিন্তু একজন ব্যক্তি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে সুখী হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তার নিজের ক্ষতিও হচ্ছে না, অপর কারও ক্ষতিও হচ্ছে না। বরং কেউ যদি একজন ব্যক্তির ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করে তাকে হেনস্তা করে, সেটাই অপরাধ। এই হিসেবে সমকামবিদ্বেষ একটি অপরাধ।

সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এটা বিবেচ্য বিষয় হবে যে এতে কি দু’জন ব্যক্তিই সম্মত এবং অপর কারও সাথে প্রতারণা করা হচ্ছে কি না। এই হিসেবে পশুকামিতা অপরাধ হতে পারে, শিশুকামিতা অপরাধ হতে পারে। কারণ পশু এবং শিশু সম্মতি দিতে অক্ষম। আবার একজন শিশু সম্মতি দিলেও সেটা গ্রহণযোগ্য নয়। কারণ মতামত দেয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স হওয়া প্রয়োজন।

দু’জন ব্যক্তি কারও কোন ক্ষতি না করে নিজেদের ভাল থাকার জন্য সমলিঙ্গের কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলে সেটা অপরাধ হয় কি করে? এখন হয়তো ধর্মের প্রসঙ্গ টেনে আনা হবে। ধর্ম এটাকে পাপ বা অপরাধ বলেছে। আচ্ছা এক ধর্ম তো অন্য ধর্ম পালন করাকে পাপ বলেছে, অন্য ধর্মের মানুষদের পাপী বলেছে। তা এখন কি করবেন? অন্য ধর্মকে পালন নিষিদ্ধ করবেন? অন্য ধর্মের মানুষদেরকে হত্যার আইন করবেন? আপনার ধর্মের বিধান তাদের উপরে চাপিয়ে দিয়ে পালন করতে বাধ্য করবেন?

যদি না করেন তাহলে আপনার এই পাপ বোধের ধারণা কেন শুধু সমকামীদের উপরে চাপিয়ে দিবেন? আপনার ধর্মে পাপ বলেছে তো আপনি করবেন না, ব্যাস ঝামেলা মিটে গেল। আপনাকে কেউ বাধ্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কিন্তু আপনার কোন রকম ক্ষতি না করার পরও কেন আপনি শুধু আপনার বিশ্বাস পালনের জন্য দু’জন মানুষের ব্যক্তি জীবনে ঢুকে পড়বেন?

এবার স্বাধীনতা নিয়ে আলোচনার দিকে আসি। এখানে ব্যক্তিস্বাধীনতা নিয়ে আলোচনা করবো।

অপরাধ এবং ব্যক্তিস্বাধীনতার মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আপনি সেই ব্যক্তিস্বাধীনতাটাই ভোগ করতে পারবেন যেটা অপরাধ নয়। একজন চোর, ডাকাত বা খুনির কাজ হচ্ছে অপরাধমূলক। তার এই অপরাধমূলক কাজগুলো ব্যক্তিস্বাধীনতা নয়। কিন্তু সমকাম এ’রকম কিছু নয় বরং নিজেদের মধ্যেকার যৌন প্রবৃত্তি। অতএব নিজেদের যৌন প্রবৃত্তি চারিতার্থ করার অধিকার দু’জন ব্যক্তির আছে। এর পরেও যারা সমকামিতা এবং চুরি ডাকাতিকে গুলিয়ে ফেলেন তাদেরকে আমি সবচেয়ে অজ্ঞ শ্রেণীর বলেই মনে করি।

সমকামীরা যেহেতু মানুষ তাই তাদেরও যৌন প্রবৃত্তি আছে। শুধু পার্থক্য এটাই যে বিষমকামীদের আকর্ষণ বিপরীত লিঙ্গের দিকে আর সমকামীদের আকর্ষণ সমলিঙ্গের দিকে। এই সমলৈঙ্গিক আকর্ষণ একজন সমকামী ব্যক্তি নিজে তৈরী করেনি, যেমনটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বিষমকামীরা নিজেরা তৈরী করেনি।

এই আকর্ষণবোধ তৈরী করে শরীরবৃত্তিয় কিছু বৈশিষ্ট। একজন বিষমকামী থেকে একজন সমকামীর এই বৈশিষ্টগুলো (মস্তিস্কের গঠন, জেনেটিক প্যাটার্ন, হাইফোথেলমাস, হরমোনের ভিন্নতা) আদালা হওয়ার কারণে এই আকর্ষণটা সমলিঙ্গের দিকে যায়।

একজন বিষমকামী ব্যক্তি তার আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি হওয়াতে বিপরীত লিঙ্গের সাথে যৌনতার স্বাধীনতা পেলে, সমকামীরা তাদের আকর্ষণ সমলিঙ্গের প্রতি হওয়াতে সমলিঙ্গের সাথে যৌনতা করতে পারবে না কেন? একজন বিষমকামী ব্যক্তিকে সমলিঙ্গের সাথে বিবাহ দিয়ে সমকামিতা করালে যতটা কষ্ট পাবে ঠিক একজন সমকামী ব্যক্তিকে বিপরীত লিঙ্গের সাথে বিবাহ দিয়ে বিষমকামিতা করালে ততটাই কষ্ট পাবে।

পরিশেষে বলব অপরকে বিচার করার আগে সেই বিচারটা নিজের উপরে করুন। তারপর যদি মনে হয় এই বিচারটা আপনার প্রতি ন্যায় হয়েছে তবেই সেটা অপরের প্রতি প্রয়োগ করুন।

Categories
LGBT NEWS NEWS একান্ত ভাবনা এলজিবিটি এলজিবিটি সংবাদ বই বাংলাদেশ রাজনীতি সমকামীদের অধিকার

নির্বাচনী ইশতেহারে যৌন সংখ্যালঘুদের জায়গা হবে কি?

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে, সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আর এই প্রস্তুতির অংশ হিসেবেই খুব শীঘ্রই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে রাজনৈতিক দলগুলো। এই ইশতেহারে জনগণের উদ্দেশ্যে নানা প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলগুলো। যদিও নির্বাচনে জয় লাভ করার পরে এই সব ইশতেহার তারা বেমালুম ভুলে যান। তবুও এই ইশতেহার জনগণের জন্য কিছুটা প্রাপ্তিই বলা চলে। কিন্তু এই সামান্য প্রাপ্তিটুকুও জুটে নি বাঙালী যৌন সংখ্যালঘুদের জন্য।
মৌলবাদীদের ভয়ে কিংবা নিজেদের সংকীর্ণ চিন্তাধারার কারণে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলই যৌন সংখ্যালঘুদের জন্য কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। আগত নির্বাচনী ইশতেহার উপলক্ষে যৌন সংখ্যালঘুদের নিয়ে কোন রকম প্রতিশ্রুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টো ধর্মবাদী দলগুলো ক্ষমতায় আসলে যৌন সংখ্যালঘুদের উপরে আরও কঠোর শাস্তির বিধান আসতে পারে। যা রাষ্ট্রীয় সন্ত্রাসে রুপ নিতে পারে।
প্রগতীশীল দাবিদার দলগুলোও ভোটের লোভে সাময়িক মুফতি হয়ে উঠেছে। ফলে সব দিক থেকে যৌন সংখ্যালঘুদের অস্তিত্ব হুমকির মুখে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ম নিরপেক্ষ আদর্শে উদ্বোদ্ধ হয়ে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিল। যৌন সংখ্যালঘুরাও এই সংগ্রামী মানুষের তালিকায় ছিল। যদিও প্রকাশ্য আত্মপ্রকাশ করা কারও পক্ষে সম্ভব হয়নি। কিন্তু যৌন সংখ্যালঘুরা যে ছিল না তা কখনই বলা যায় না। আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে সকল নাগরিকের মানবাধীকার বাস্তবায়নে উদ্যোগী হওয়া উচিৎ ছিল। কিন্তু তা না হয়ে বরং বিভিন্ন সময়ে পাকিস্তানপন্থী অপশক্তিগুলোর মাধ্যমে এ দেশকে ধর্ম নিরপেক্ষ নীতি থেকে দূরে সরিয়ে দেয়া হয়েছে। যার রেশ বর্তমানেও কাটেনি।
একজন নাগরিকের অধিকার খর্ব হলে তার দায় রাষ্ট্ররে উপরেই বর্তে, সেখানে লক্ষ লক্ষ যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধীকার খর্ব হচ্ছে আর তার দায় এড়িয়ে যাওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক নয় কি? তাই সকল যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু দাবি তুলে ধরা হলঃ
১. নির্বচনী ইশতেহারে যৌন সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিতে হবে।
২. যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক মুক্তির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গিকার ব্যক্ত করতে হবে।
৩. সংসদে যৌন সংখ্যালঘুদের মধ্য থেকে প্রতিনিধি রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দিত হবে।
৪. যৌন সংখ্যালঘুদের জন্য সংসদে সংরক্ষিত আসন বরাদ্দের ব্যবস্থা করতে হবে।
৫. যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় স্বীকৃতির দানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।
৬. মহান সংবিধানের সাথে সাংঘর্ষিক ৩৭৭ ধারাটি অতিসত্তর বাতিল করার ব্যবস্থা নিতে হবে।
৭. যৌন সংখ্যালঘুদের প্রতি ভীতি প্রদর্শনকারী ও জীবন নাশের হুমকি প্রদানকারী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নিতে হবে।
৮. নারী, পুরুষ এবং শিশু ধর্ষণে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে।
উপরোক্ত আট দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা অব্যাহত রাখা এবং সকল নাগরিকের মানবাধীকার রক্ষার জন্য আসন্ন নির্বাচনে আংশগ্রহণকারী সকল দলের প্রতি অনুরোধ করা হল।